কুড়িগ্রাম কেন্দ্রিক আঞ্চলিক ফেসবুক পেজ ‘ভাঙা ঢোল’-এর কার্যালয় চালু হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) রাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলার উলিপুর শহরের নিউ মার্কেটের ১০ তলা ভবনের পঞ্চম তলায় পেজটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
‘ভাঙা ঢোল’ ফেসবুক পেজে কুড়িগ্রামের বিভিন্ন এলাকার ঘটনা, স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও সামাজিক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। নতুন কার্যালয় চালুর মাধ্যমে পেজটির কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্দিষ্ট কর্মস্থল তৈরি হলো।
পেজটির প্রতিষ্ঠাতা মো. খোকন মিয়া জানান, জেলার বিভিন্ন ঘটনা ও স্থানীয় মানুষের জীবনযাত্রা সংশ্লিষ্ট বিষয়গুলোর ছবি ও ভিডিওর মাধ্যমে তুলে ধরার উদ্দেশ্যে পেজটি পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।