মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে ইয়াবাসহ ২৬ মাদক মামলার আসা‌মি ন্যাংড়া নয়ন গ্রেপ্তার

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ নয়ন মিয়া ওরফে ‘ন্যাংড়া নয়ন’ (৩৬) নামে এক চি‌হিৃত মাদক কারবা‌রি কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২৬টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার ব‌লেন, নয়ন মিয়া এর আগে উলিপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য থানার পুলিশের হাতে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT