বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে নিরাপদ সড়ক দিবস উদযাপন, পুরস্কৃত ৪ চালক

স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন



‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও রোড শো অনুষ্ঠিত হয়েছে। এ সময় শ্রেষ্ঠ চালক হিসেবে চারজনকে পুরস্কৃত করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান। সঞ্চালনা করেন বিআরটিএ কুড়িগ্রামের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নুর সাফা।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আনিচ উদ্দিন পিপিএম, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম মোহাইমেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক নারায়ণ চন্দ্র, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রাসেল, ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক নিরাপদ করতে যানবাহনের ফিটনেস নিশ্চিত করার পাশাপাশি চালকদের প্রশিক্ষিত করতে হবে। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলতে চালক ও পথচারীদের সচেতনতা বাড়াতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং প্রচার-প্রচারণা জোরদার করতে হবে।

আলোচনা সভায় চারজন চালককে শ্রেষ্ঠ চালক হিসেবে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ দেওয়া হয়। পরে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রোড শো অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT