বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, দুর্যোগ মোকাবিলায় গুরুত্ব পাবে নারী নেতৃত্ব   কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান পোশাক খাতের অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, নজরদারিতে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান হামের টিকা ব্যবস্থাপনায় ইউনূস সরকারের সিদ্ধান্তের তদন্ত উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চিলমারী‌তে হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, ৩৫ দিন পর অপসারণ উলিপু‌রে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা অনুমোদনহীন রিফাইনারি নির্মাণ চলছেই, ব্যবস্থা নিচ্ছে না কেউ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন



কুড়িগ্রামে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জেলার বিভিন্ন উপজেলার শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষরা তাদের বক্তব্যে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত না হওয়া, শিক্ষার্থীদের শ্রমিক হিসেবে বিভিন্ন স্থানে কাজ করতে যাওয়া এবং লেখাপড়ার প্রতি অনাগ্রহসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে সুপারিশসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আগামীতে প্রত্যাশিত ফলাফল অর্জনের উপায় নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্ব ও ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী, জেলা জামায়াতের আমির ও সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার। এ ছাড়া জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT