বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, দুর্যোগ মোকাবিলায় গুরুত্ব পাবে নারী নেতৃত্ব   কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান পোশাক খাতের অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, নজরদারিতে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান হামের টিকা ব্যবস্থাপনায় ইউনূস সরকারের সিদ্ধান্তের তদন্ত উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চিলমারী‌তে হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, ৩৫ দিন পর অপসারণ উলিপু‌রে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা অনুমোদনহীন রিফাইনারি নির্মাণ চলছেই, ব্যবস্থা নিচ্ছে না কেউ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে তাঁদের একজনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামের আবুল হোসেনের ছেলে রাহিমুল হক রানা (২৬) ও মৃত সাজু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩০)।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই বাড়ির আঙিনায় থাকা টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT