বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে শিশুদের নিয়ে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন




কুড়িগ্রামে মাদ্রাসার শিশুদের নিয়ে নানা আয়োজনে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলার প্রত্যন্ত চরাঞ্চলের চর পাত্রখাতা হাফিজিয়া ও নুরানি মাদ্রাসায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এনপিবি নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ফয়সাল হক রকির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চিলমারীর সভাপতি ও সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু।

সভায় বক্তব্য দেন দৈনিক দাবানল-এর স্টাফ রিপোর্টার জ্যেষ্ঠ সাংবাদিক সাওরাত হোসেন সোহেল, সারা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সাবেদ আলী মন্ডল সবুজ, দৈনিক কালবেলার প্রতিনিধি এস এম রাফি এবং মাদ্রাসার পরিচালক ওমর ফারুক মেজবাহ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে মানুষের আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে সংবাদমাধ্যমের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে মাদ্রাসার শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়। পরে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT