বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাক‌বে না যেসব এলাকায়

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উলিপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদু পোদ্দার, আব্দুল হাকিম, সাতকুড়ার পাড় ও বড়াইবাড়ী বাজার এলাকায় এ কার্যক্রম চলবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT