বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামের ৪ থানায় ওসি পদে রদবদল

স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন




কুড়িগ্রাম জেলার চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেনকে ফুলবাড়ী থানায়, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈমকে রৌমারী থানায় এবং রৌমারী থানার ওসি মো. কাওসার আলীকে চর রাজিবপুর থানায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, চর রাজিবপুর থানার ওসি শাহীনুর আলমকে কুড়িগ্রাম সদর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা ও নিয়মিত বদলির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT