বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ইয়াবাসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে ২১টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নারিকেলবাড়ি গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও আব্দুল মতিন (৪০)।

পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ২১টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে তারা মাদক কারবারে জড়িত বলে জানা গেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT