সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার   ফুলবাড়ীতে ৭৯ বোতল ইস্কাফসহ দুই ভাই গ্রেপ্তার লালন আখড়াবাড়িতে সাধুসঙ্গ, দূর দূরান্ত থে‌কে জ‌ড়ো হ‌য়ে‌ছেন ভক্তরা দেশে দক্ষ জনবল থাকা সত্ত্বেও পোশাকশিল্পে বিদেশি কর্মী কেন এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান উলিপুরের যেসব এলাকায় রোববার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রিফাইনারি স্থাপনের অপচেষ্টা: প্রশ্নের মুখে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা ভূরুঙ্গামারী, সরকারি স্বীকৃতির দাবি চার দিনে ৭০০ কিলোমিটার সাইক্লিং ক‌রে মাদকবিরোধী বার্তা দি‌লেন কুড়িগ্রামের দুই তরুণের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফুলবাড়ীতে প্রধান শিক্ষক গ্রেপ্তার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত, ৬৯৭ শহিদের স্মরণ

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে পালিত হয়েছে হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের ১৩ নভেম্বর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুঠি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হত্যাযজ্ঞে ৬৯৭ জন নিরস্ত্র মানুষ প্রাণ হারান। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি এক শোকাবহ অধ্যায়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ‘হাতিয়া যুব প্রচেষ্টা’র উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা অর্ধনমিত রাখা, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শহিদ পরিবারের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোরে পাকিস্তানি বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় হাতিয়া ইউনিয়নের সাতটি গ্রামে অতর্কিত হামলা চালায়। দিনভর চলে হত্যাযজ্ঞ। এতে ৬৯৭ জন নিরস্ত্র মানুষ শহিদ হন। পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য বাড়িঘর।

দিবসটি পালনের পাশাপাশি শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নামসংবলিত স্মৃতিফলক স্থাপন এবং শহিদ পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT