বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী ফুলবাড়ীর প্রত্যন্ত জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী ভূরুঙ্গামারীতে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার সোনাহাট স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ৯৫ রানের বড় জয়ে উজ্জ্বল বাংলাদেশ বৈধ ডেভেলপারদের স্বার্থে পূর্বাচলের অবৈধ প্রকল্প বন্ধের দাবি জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের তিন মাসেও সন্ধান মেলেনি গৃহবধু নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান উলিপু‌রে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব‌্যবসা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব‌্যবসা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে তিন মিষ্টি ও বেকারি ব্যবসায়ীকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার ধরনীবাড়ি এলাকার রাজু বেকারির স্বত্বাধিকারী জাহেদুল ইসলাম রাজু, জোদ্দারপাড়া এলাকার পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটসের স্বত্বাধিকারী রনি মোদক এবং কাচারীপাড়া এলাকার পাবনা বনফুল সুইটসের স্বত্বাধিকারী শম্ভুনাথ ঘোষ। অভিযানে রাজু বেকারির মালিককে ৩০ হাজার, পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটসের মালিককে ৩৫ হাজার এবং পাবনা বনফুল সুইটসের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, প্রতিষ্ঠান তিনটি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করেই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ধারায় তাদের জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই, রংপুরের পরিদর্শক খন্দকার মো. জামিনুর রহমান।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধ এবং পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়ে সতর্ক করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT