বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী ফুলবাড়ীর প্রত্যন্ত জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী ভূরুঙ্গামারীতে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার সোনাহাট স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ৯৫ রানের বড় জয়ে উজ্জ্বল বাংলাদেশ বৈধ ডেভেলপারদের স্বার্থে পূর্বাচলের অবৈধ প্রকল্প বন্ধের দাবি জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের তিন মাসেও সন্ধান মেলেনি গৃহবধু নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান উলিপু‌রে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব‌্যবসা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

তিন মাসেও সন্ধান মেলেনি গৃহবধু নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান

না‌গেশ্বরী প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন



কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন গৃহবধু নাসিমা বেগম (৪৫)। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় অপহরণ মামলা হওয়ার পর পুলিশ দুজনকে গ্রেফতার করলেও এখনো উদ্ধার হয়নি তার কোনো তথ্য। না‌সিমার ফেরার অপেক্ষায় দিন গুনছেন স্বামী ও সন্তানরা।

জানা গেছে, গত ১৮ আগস্ট চিকিৎসক দেখানোর উদ্দেশে অটোরিকশায় বাড়ি থেকে বের হন নাসিমা। সঙ্গে ছিলেন মেয়ে, ছেলের বউ ও নাতি। পথে আজমাতা ব্রিজপাড় এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে তাদের চলে যেতে বলেন তিনি। পরে ননদ মায়া মনির বাড়িতে যান। সেখান থেকে আবার অটোরিকশায় ওঠেন। সর্বশেষ আন্ধারীরঝাড় বাজার মোড়ের সিসিটিভি ফুটেজে তাকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকে তার আর খোঁজ নেই।

নিখোঁজের আট-দশ দিন পর রায়গঞ্জ বাজারের মিজানুর নামে এক ব্যক্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে নাসিমাকে হস্তান্তরের প্রস্তাবের কথা জানান। পরে তিনি দাবি করেন, পাওয়া মেয়েটি নাসিমা নন।

অন্যদিকে, ভূরুঙ্গামারীর আন্ধারীরঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী দাবি করেন, নিখোঁজের দুই দিন পর পাশের একটি বাড়িতে নাসিমাকে অচেতন অবস্থায় দেখেছেন। তার ছেলে নাসিম মিয়া সেখানে যাওয়ার আগেই ওই নারীকে সরিয়ে নেওয়া হয়। পরে সন্দেহভাজন পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।

নাসিমার স্বামী নজরুল ইসলাম নজু জানান, ১৯৯৭ সালে ভারতের দিল্লিতে তাদের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে। নাসিমার বাবার বাড়ি দিল্লিতে। সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়নসহ নানা জটিলতার কারণে কোরবানি ঈদের ১০ দিন আগে দিল্লির সম্পদ বিক্রি করে পরিবার নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তারা।

ছেলে নাসিম মিয়া জানান, মায়ের নিখোঁজের সময় তিনি দিল্লিতে ছিলেন। সেখানে ১২ দিন খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ৩০ আগস্ট দেশে ফেরেন। পরে ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় অপহরণ মামলা করেন।

তার অভিযোগ, মায়ের বাবার বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য মাহাবুবার রহমান সরকার বলেন, জনপ্রতিনিধিরাও নাসিমাকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে নিখোঁজ হওয়া এবং দীর্ঘদিনেও সন্ধান না পাওয়া উদ্বেগজনক।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এটি অপহরণ নাকি নিখোঁজের ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT