বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী ফুলবাড়ীর প্রত্যন্ত জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী ভূরুঙ্গামারীতে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার সোনাহাট স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ৯৫ রানের বড় জয়ে উজ্জ্বল বাংলাদেশ বৈধ ডেভেলপারদের স্বার্থে পূর্বাচলের অবৈধ প্রকল্প বন্ধের দাবি জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের তিন মাসেও সন্ধান মেলেনি গৃহবধু নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান উলিপু‌রে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব‌্যবসা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

সোনাহাট স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল

ভূরুঙ্গামারী প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন



কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- রাজ-২৯৪৩) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক।

শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী সোনাহাট দাখিল মাদরাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে আনোয়ার হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন পেয়েছেন ৮৬৮ ভোট।

ইউনিয়নের মোট ১৭টি পদের মধ্যে ছয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ১১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২ হাজার ৯২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৫৩ জন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক নুর ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক, সড়ক সম্পাদক নুর হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রফিকুল ইসলাম এবং কার্যকরী সদস্য রিপন মিয়া ও মজিবর রহমান।

নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT