সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার নিলাম প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ, সিটি ব্যাংকের এমডিসহ কয়েকজন দুদকের অনুসন্ধানে ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের উন্নয়নের বড় ফাঁদ : ওয়াহিদউদ্দিন সাংবাদিকদের জন্য ফুটবল উৎসব, ১ ডিসেম্বর শুরু এবিজি মিডিয়া কাপ ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে : ড. আতিক মুজাহিদ মাঠে নামতে পারল না ভারত-পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১৬ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন এলিচ (৩৪) কে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবালিশ গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইলিয়াস হোসেন এলিচ বিদ্যাবালিশ গ্রামের মোঃ মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক ফুলবাড়ী উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT