শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
​“মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে”: মাদকবিরোধী সমাবেশে ক্ষোভ কর কাঠামোর বাইরে ২৭ হাজার অনলাইন ব্যবসা পবিত্র কোরআনে মানুষের প্রতি আল্লাহর ১০ অনন্য উপহার শিশুদের মুখের হাসিতে সার্থক বসুন্ধরা স্কুলের উদ্যোগ উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির অনু‌মোদন উলিপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ-ড. আতিক মুজাহিদ ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সংলাপে সরকার, বিরোধী দল ও জাতীয় স্বার্থের সমীকরণ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ-ড. আতিক মুজাহিদ

স্টাফ রি‌পোর্টার
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:২১ অপরাহ্ন




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যসিবাদ বিরোধী যতদল আছে সবাই ঐক্যবদ্ধ। এনসিপি তো বটেই। ইতিমধ্যে আমাদের ৩৯ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা হয়েছে। কুড়িগ্রামে ৪ তারিখ বিক্ষোভ আছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসবেন। সারাদেশে আমরা মাঠে থাকবো।

তিনি বলেন, আমাদের মূলত বিএনপির সাথে ঐক্য নয় জাতীয় স্বার্থে ঐক্য। বাংলাদেশের ৭০% মানুষ ঐক্য করেছে সংষ্কারের দাবিতে। যেখানে সবার অধিকার ফিরে পাবে। সংষ্কার মানে ভোট দিয়ে যেন ভোট ঠিক থাকে। সামনে স্থানীয় নির্বাচন মানুষ এখনও শঙ্কার মধ্যে আছে যে ভোট স্বচ্ছ হবে তো। যদি নির্বাচন কমিশনার স্বচ্ছ না হয় তাহলে কীভাবে নির্বাচন স্বচ্ছ হবে। তিনি আরো বলেন, জুলাই সনদ যদি সংস্কারের রায় অনুযায়ী বাস্তবায়ন করা যেত তাহলে দেশে একটা শৃঙ্খলা ফিরে আসতো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ঘাটে নৌ- অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, এটা সত্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রী ও মন্ত্রণালয়ের আরো স্বচ্ছ ভূমিকা পালন করা উচিত ছিলো। কিন্তু তা আমরা দেখিনি। তিনি ( স্বরাষ্ট্রমন্ত্রী) অনেক সময় উড়িয়ে দিয়েছিলেন যে এমন কিছু হবে না। এতে জন নিরাপত্তার অনেক ঘাটতি হয়েছে।

পুলিশকেও নানা অপরাধের কারণে তাদের অ্যারেস্ট করছে। এক্ষেত্রে তারা তাদের বাহিনী পরিচালনা করতে পারছে না। প্রত্যাশা থাকবে তারা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনমনে আস্থা ফিরিয়ে আনবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার আন্তরিক কী না এটা বড় বিষয়। মানুষ আসলেই পরিবর্তন চায়। জুলাই সনদের বাস্তবায়ন চায়। আমরা আশা করি সরকার বারবার জুলাই সনদ নিয়ে ডিগবাজি করবে না।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর, জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সফিক মোল্লা প্রমুখ।##

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT