শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার শনিবার কুড়িগ্রামের দুই উপজেলায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায় ​“মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে”: মাদকবিরোধী সমাবেশে ক্ষোভ কর কাঠামোর বাইরে ২৭ হাজার অনলাইন ব্যবসা পবিত্র কোরআনে মানুষের প্রতি আল্লাহর ১০ অনন্য উপহার শিশুদের মুখের হাসিতে সার্থক বসুন্ধরা স্কুলের উদ্যোগ উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির অনু‌মোদন উলিপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ-ড. আতিক মুজাহিদ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

শনিবার কুড়িগ্রামের দুই উপজেলায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায়

স্টাফ রি‌পোর্টার
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন




কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় শনিবার (২৮ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুই উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য শ‌নিবার সককাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে সরবরাহ স্বাভাবিক করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু হতে পারে ব‌লে জানা গে‌ছে।

অন্যদিকে, উলিপুর উপকেন্দ্র-১-এর ১ নম্বর ফিডারের আওতায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উলিপুরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো- মধ্যবাজার থেকে হাসপাতাল, আজমের মোড়, খাওনার দরগা, মধ্যপাড়া, বলদিপাড়া ও ডারার পাড় এলাকা।

উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোসাদ্দেকুর রহমান এক বিজ্ঞ‌প্তি‌তে জানান, কাজের স্বার্থে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

রাজারহাট উপকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু হতে পারে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT