বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান পোশাক খাতের অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, নজরদারিতে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান হামের টিকা ব্যবস্থাপনায় ইউনূস সরকারের সিদ্ধান্তের তদন্ত উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চিলমারী‌তে হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, ৩৫ দিন পর অপসারণ উলিপু‌রে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা অনুমোদনহীন রিফাইনারি নির্মাণ চলছেই, ব্যবস্থা নিচ্ছে না কেউ বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ এইচআরডব্লিউর কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে গর্ত হতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শুক্রবার, ২০ মে, ২০২২, ৮:৪৩ অপরাহ্ন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সোনাহাট রেলওয়ে সড়কের উত্তরে স্থানীয় তারিফুল ইসলামের নির্মাধীন বিল্ডিংয়ের পাশে থাকা একটি পানিভর্তি গর্ত থেকে আব্দুল কুদ্দুস আলী (৮৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল কুদ্দুস উপজেলার সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। এলাকাবাসীর দাবী কুদ্দুস আলী মানসিক প্রতিবন্ধী ও গাঁজা সেবি ছিলেন।

পারিবার সূত্রে জানা যায়, নিহত কুদ্দুস আলী ৩/৪ দিন আগে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরেনি। শুক্রবার (২০ মে) সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে স্বজনরা এসে লাশ সনাক্ত করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT