বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান পোশাক খাতের অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, নজরদারিতে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান হামের টিকা ব্যবস্থাপনায় ইউনূস সরকারের সিদ্ধান্তের তদন্ত উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চিলমারী‌তে হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, ৩৫ দিন পর অপসারণ উলিপু‌রে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা অনুমোদনহীন রিফাইনারি নির্মাণ চলছেই, ব্যবস্থা নিচ্ছে না কেউ বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ এইচআরডব্লিউর কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : সোমবার, ২০ জুন, ২০২২, ৪:২৭ অপরাহ্ন

কুড়িগ্রামের সকল নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সোমবার সকালে জানায়,গত ২৪ ঘণ্টায় পানি আরও বেড়ে ধরলা নদীর সেতু পয়েন্টে বিপদসীমার ৪৪ সে.মি, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ৫১ সে.মি ও ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্টে ২৮ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। প্লাবিত হচ্ছে নদনদীর অববাহিকার চর ও দ্বীপচরের আরও নতুন নতুন এলাকা। পানি বৃদ্ধি পেয়ে জেলার ৯ উপজেলার ৫০টি ইউনিয়নের প্রায় ২৮৪টি গ্রামের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

উলিপুর উপজেলার যমুনা সরকারপাড়া গ্রামের মাইদুল ইসলামের কন্যা শিশু মাকসুদা জান্নাত (১১) বন্যার পানিতে ডুবে মারা গেছে। বানভাসীদের দুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। সেই সাথে দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, গো-খাদ্যের তীব্র সংকট।
তীব্র পানির স্রোতে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়ারহাট এলাকায় অস্থায়ী বেড়ি বাঁধের ৫০ মিটার ভেঙে গেছে বলে পাউবো জানিয়েছে।অন্যদিকে, সদরের যাত্রাপুর-কুড়িগ্রাম সড়কে ইতোমধ্যেই পানি উঠেছে। শুলকুর বাজার ব্রিজটি দীর্ঘদিন পড়ে থাকায় এখন ওই রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে। এছাড়াও দেখা দিয়েছে ১৫টি পয়েন্টে তীব্র নদী ভাঙন।সদর উপজেলার সারডোব এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখন পানির তীব্র স্রোতে মারাত্মক হুমকিতে রয়েছে।জেলা কৃষি বিভাগ জানায়, এ পর্যন্ত আমন বীজতলাসহ জেলার ১০ হাজার ৮৩৪ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়ে আছে। এদিকে,রৌমারী ও চররাজিবপুরেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT