বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

প্রতুল মুখোপাধ্যায়ের জীবনাবসান: বাংলা গানের এক অধ্যায়ের সমাপ্তি

Reporter Name
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৪ অপরাহ্ন




বাংলা গানের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার প্রতুল মুখোপাধ্যায় আর নেই। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাক দিয়ে রক্তক্ষরণসহ নানা শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। পরে অস্ত্রোপচারের পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং হার্ট অ্যাটাক হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মৃত্যুবরণ করেন।

প্রতুল মুখোপাধ্যায় ছিলেন বাংলা গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তার গাওয়া “আমি বাংলায় গান গাই” গানটি তাকে বিশেষ পরিচিতি এনে দেয় এবং এখনও বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে। তার সংগীতজীবন শুরু হয়েছিল ১৯৮০-এর দশকে। ১৯৮৮ সালে তার প্রথম অ্যালবাম “পাথরে পাথরে নাচে আগুন” প্রকাশিত হয়। এরপর “যেতে হবে”, “নিষিদ্ধ স্বপ্ন”, “আমার শহর” সহ একাধিক জনপ্রিয় অ্যালবাম প্রকাশিত হয়। তার গান সমাজের বিভিন্ন অসঙ্গতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালে তৎকালীন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তার পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার অনুরাগ ছিল। তিনি শুধু শিল্পীই ছিলেন না, ছিলেন একজন সমাজচিন্তকও। তার গানগুলোর মধ্যে সামাজিক বৈষম্য, প্রতিবাদ ও মানবতার বার্তা প্রতিফলিত হয়েছে।

তার মৃত্যুতে সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট সংগীতশিল্পী ও গীতিকাররা তার অবদান স্মরণ করছেন। তার অনুরাগীরা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন এবং তার গানগুলোর মাধ্যমে তাকে স্মরণ করছেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT