April 3, 2026, 2:34 am
সবশেষ খবর :
রংপুর ও লালমনিরহাটের প্রথম ফ্যামিলি ফিজিশিয়ান ডা: এহ্সান কবির উলিপুরে প্রশাসনের ঝটিকা অভিযান চর রাজিবপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু বাবা-মা আহত ঈদের আনন্দ এখন ক্যামেরাবন্দি: সেলফি ও রিলসে ব্যস্ত তরুণ প্রজন্ম ঈদের আমেজে হাতিয়ায় মুকুলের গণসংযোগে জনতার অংশগ্রহণ পান্তা ভাতেই কাটে বৃদ্ধা রূপভানের ইফতার উলিপুরে চরাঞ্চলে আইএলডিপি প্রকল্পের আওতায় সোনালী জাতের মুরগি বিতরণ সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী

চর রাজিবপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু বাবা-মা আহত

প্রতিবেদকের নাম: 33 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Monday, March 23, 2026

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাউদা খাতুন নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে এবং তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার চর রাজিবপুর ইউনিয়নের বটতলা কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিবপুরের পার্শ্ববর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়া বাড়ি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (৪৫) তার স্ত্রী ঝরণা বেগম (৩০) ও মেয়ে সাউদা খাতুনকে নিয়ে একটি মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রৌমারীর পথে বটতলা কারিগরপাড়া এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এতে সাইফুল ইসলাম ও তার স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। এ সময় তাদের মেয়ে সাউদা খাতুনের ডান হাত ভেঙে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড’ করা হলে সেখানে নেয়ার পথেই সাউদা খাতুনের মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।