মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার বসুন্ধরা ফাউন্ডেশনের চার্জমুক্ত ঋণে বদলেছে হাজারো নারীর জীবন চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবা‌রি গ্রেপ্তার রৌমারী‌তে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুটের অ‌ভি‌যোগ ভূরুঙ্গামারীতে খোলা বাজারে সার বিক্রির দাবিতে কৃষি অফিসার অবরুদ্ধ: ইউএনওর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু নাগেশ্বরীতে পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার ফিফার বাধা পেরিয়ে আবারও চেনা রূপে বসুন্ধরা কিংস সঞ্চয়ের টাকা জর্দার কৌটায়,  পোকায় খে‌য়ে সাবাড় কুড়িগ্রামে সার না পে‌য়ে কৃষক‌দের হট্টগোল ও ভাঙচুর
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে নিখোঁজের ৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
Oplus_16908288



কুড়িগ্রামের উত্তর কুমরপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর বাড়ীর পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে বিথী রানী (৬) নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এঘটনায় কুড়িগ্রাম সদর থানায় সাধারন ডায়েরি করে শিশুটির পরিবার।  এরপর বিভিন্ন স্থানে খোজাখুজির এক পর্যায়ে রাত ৯টার দিকে বাড়ীর পাশে টিউবওয়েলের পানির গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিথী রানী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উওর কুমরপুর ডুংডুংগীরহাট গ্রামের অমল চন্দ্রের মেয়ে।
এবিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহ পোষ্ট মর্টেমের পর শিশুটির মৃত্যুর আসল কারন জানা যাবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT