রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কচাকাটায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নান্দাইলে ২০ নারীর হা‌তে সেলাই মে‌শিন আইসিসিবিতে বাড়ছে বাণিজ্যিক আয়োজনের পরিসর, জমজমাট ক্রেতা সমাগম এক শিক্ষার্থীর জন্য ১৯ শিক্ষক-কর্মচারী ৪ সাংবাদিকের পরিবারকে এবিজি ফাউন্ডেশনের ২০ লাখ টাকা সহায়তা ফ্যামিলি কার্ডের মূলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে’: শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কুড়িগ্রামে পৃথক অ‌ভি‌য‌া‌নে মাদকসহ ৫ জন গ্রেপ্তার রৌমারীতে ১২ জুয়া‌ড়ি গ্রেপ্তার অতিরিক্ত বিচারপতি থেকে স্থায়ী: এক বছরেই ২২ জনের নিয়োগ গলফের বল থেকে খাবার-সব সেবাই প্রযুক্তিনির্ভর বসুন্ধরা সুপার গলফে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রৌমারীতে ১২ জুয়া‌ড়ি গ্রেপ্তার

‌রৌমারী প্রতি‌নি‌ধি
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন




কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ‌রাত সাড়ে ১১টার দিকে রৌমারী উপজেলার ঝগড়ারচর এলাকায় অভিযান চালি‌য়ে তা‌দের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ঝগড়ারচর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করা হয়। এ ঘটনায় রা‌তেই জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), এরশাদুল (২৮), পাঞ্জু মিয়া (৩৫), মজিয়ার আলী (৩৩), মহিউদ্দিন (৫০), আনিছুর রহমান (২৭), মানিক মিয়া (৪৩), মানিক মিয়া ওরফে ফকির (২৮), ফরহাদ হোসেন (৪০), মঞ্জু মিয়া (৩২), হাসেম মিয়া (৫০) ও বাবুল মিয়া (৪৫)। তাদের সবার বাড়ি রৌমারী উপজেলার ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকায়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, জুয়ার বিরুদ্ধে আমা‌দের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। চলতি মাসে জুয়া খেলার সময় এ নিয়ে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়ে‌ছে।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT