রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কচাকাটায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নান্দাইলে ২০ নারীর হা‌তে সেলাই মে‌শিন আইসিসিবিতে বাড়ছে বাণিজ্যিক আয়োজনের পরিসর, জমজমাট ক্রেতা সমাগম এক শিক্ষার্থীর জন্য ১৯ শিক্ষক-কর্মচারী ৪ সাংবাদিকের পরিবারকে এবিজি ফাউন্ডেশনের ২০ লাখ টাকা সহায়তা ফ্যামিলি কার্ডের মূলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে’: শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কুড়িগ্রামে পৃথক অ‌ভি‌য‌া‌নে মাদকসহ ৫ জন গ্রেপ্তার রৌমারীতে ১২ জুয়া‌ড়ি গ্রেপ্তার অতিরিক্ত বিচারপতি থেকে স্থায়ী: এক বছরেই ২২ জনের নিয়োগ গলফের বল থেকে খাবার-সব সেবাই প্রযুক্তিনির্ভর বসুন্ধরা সুপার গলফে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে পৃথক অ‌ভি‌য‌া‌নে মাদকসহ ৫ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন



কুড়িগ্রামের ফুলবাড়ী ও সদর উপজেলায় পৃথক অভিযানে ৩৭ বোতল ইস্কাফ, ১৫৭ পিস ট্যাপেন্ডাডল ও ২০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি এলাকায় অভিযান চালিয়ে তুহিন মিয়া (২১) ও শাকিল মিয়া (২২)কে ইস্কাফসহ গ্রেপ্তার করে ডিবি।

এর আগে বুধবার রাতে যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকায় ১৫৭ পিস ট্যাপেন্ডাডলসহ ওয়াহেদ আলী (৪২) ও শহিদুল ইসলাম (৩২)কে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

এদি‌কে, শুক্রবার বিকেলে সদরের বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় ২০ পিস ইয়াবাসহ ছাইফুল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করে ডিবি।

ছাইফুল উলিপুর উপজেলার ধরনীবাড়ী এলাকার বাসিন্দা।

পৃথক অভিযানের তথ্য নিশ্চিত করেছেন ডিবির ওসি রেজাউল করিম ও ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT