বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কচাকাটা প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন



কুড়িগ্রামের কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মো. সুমন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কচাকাটা থানার দুর্গম চর নারায়ণপুর ইউনিয়নের বালাহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কচাকাটা থানার একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে সুমন মিয়াকে ৯৪ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কচাকাটা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT