বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে জলবায়ু ন্যায্যতা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মৃত্যুর পরও বাড়‌তি অর্থের চাপ, ঢাকায় কবরের জায়গা নি‌য়ে সংকট বিদেশ যাওয়ার পথে কুড়িগ্রামে বিটিএসভক্ত ৩ কিশোরী উদ্ধার চিলামারী‌তে ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, বৃদ্ধের বিরুদ্ধে মামলা উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণের অ‌ভি‌যোগ তেলের বাড়‌তি দামে চরের কৃষকের কপালে চিন্তার ভাঁজ কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে ১১ প্রশিক্ষণার্থী কর্মকর্তা চিলমারী‌তে টাকা জমা দেওয়ার এক বছর পরও মিলেনি বিদ্যুৎ সংযোগ, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর চাওয়ার দাবি উলিপুরে মাদকসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি  
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

বিদেশ যাওয়ার পথে কুড়িগ্রামে বিটিএসভক্ত ৩ কিশোরী উদ্ধার

অনলাইন ডেস্ক
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন




স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিল পাবনার তিন কিশোরী। বাসে নাটোর ও রংপুর হয়ে কুড়িগ্রামে এসে পথ হারিয়ে ফেলে তারা। পরে কুড়িগ্রাম শহরে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর সন্দেহে তাদের উদ্ধার করা হয়।

গত রোববার সকালে স্কুলের পোশাক পরে বাড়ি থেকে বের হয় ষষ্ঠ ও অষ্টম শ্রেণির ওই তিন শিক্ষার্থী। পুলিশ জানায়, টিকটকের ভিডিও দেখা ও বিদেশে যাওয়ার আগ্রহ থেকে তারা দেশ ছাড়ার পরিকল্পনা করে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের প্রতিও তাদের আগ্রহ ছিল।

কুড়িগ্রাম বাস টার্মিনাল এলাকায় ঘোরাঘুরির সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী তিনজনকে বাসায় নিয়ে যান।

পরে তার স্বামী সদর থানার এসআই ওই কিশোরীদের সঙ্গে কথা বলে পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেন এবং পাবনা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। প‌রে পু‌লি‌শের মাধ‌্যমে তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হন্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT