বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে জলবায়ু ন্যায্যতা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মৃত্যুর পরও বাড়‌তি অর্থের চাপ, ঢাকায় কবরের জায়গা নি‌য়ে সংকট বিদেশ যাওয়ার পথে কুড়িগ্রামে বিটিএসভক্ত ৩ কিশোরী উদ্ধার চিলামারী‌তে ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, বৃদ্ধের বিরুদ্ধে মামলা উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণের অ‌ভি‌যোগ তেলের বাড়‌তি দামে চরের কৃষকের কপালে চিন্তার ভাঁজ কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে ১১ প্রশিক্ষণার্থী কর্মকর্তা চিলমারী‌তে টাকা জমা দেওয়ার এক বছর পরও মিলেনি বিদ্যুৎ সংযোগ, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর চাওয়ার দাবি উলিপুরে মাদকসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি  
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলামারী‌তে ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

‌চিলমারী প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন




কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও ভুক্ত‌ভোগী প‌রিবার সূত্রে জানা গেছে, উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মতিবর ফকির। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। স্বাস্থ্য পরীক্ষায় তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে ঘটনা মীমাংসার চেষ্টা করেন। তারা আইনি পদক্ষেপ না নিতেও পরিবারকে চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে।

কিশোরীর মামা বলেন, আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা বিষয়টি ধামাচাপা দিতে বা বিচারে বাধা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। কিশোরীর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতা‌রের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT