বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে জলবায়ু ন্যায্যতা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মৃত্যুর পরও বাড়‌তি অর্থের চাপ, ঢাকায় কবরের জায়গা নি‌য়ে সংকট বিদেশ যাওয়ার পথে কুড়িগ্রামে বিটিএসভক্ত ৩ কিশোরী উদ্ধার চিলামারী‌তে ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, বৃদ্ধের বিরুদ্ধে মামলা উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণের অ‌ভি‌যোগ তেলের বাড়‌তি দামে চরের কৃষকের কপালে চিন্তার ভাঁজ কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে ১১ প্রশিক্ষণার্থী কর্মকর্তা চিলমারী‌তে টাকা জমা দেওয়ার এক বছর পরও মিলেনি বিদ্যুৎ সংযোগ, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর চাওয়ার দাবি উলিপুরে মাদকসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি  
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে জলবায়ু ন্যায্যতা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
Oplus_131072




কুড়িগ্রামের উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী) বাস্তবায়িত প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করেছে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (CJRF) এবং কারিগরি সহযোগিতা করেছে সম্প্রীতি এইড ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার আল ইমরান, প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী, থেতরাই নারী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সাহিদা বেগম ও মিনিগ্রাম নারী উন্নয়ন সংস্থার সভাপতি আকতারা বানু বকশীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় ৭৩টি উঠান বৈঠক, সমাবেশ ও দিবস উদযাপনের মাধ্যমে ১০টি স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দসহ ১ হাজার ৪২১ জনকে জলবায়ু পরিবর্তন ও ন্যায্যতা বিষয়ে সচেতন করা হয়েছে। ২১টি অ্যাডভোকেসি ক্যাম্পেইনে ৫২৭ জনকে জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও করণীয় সম্পর্কে জানানো হয়েছে।
এ ছাড়া জলবায়ু সুবিচার ও সহিষ্ণু জীবন-জীবিকা বিষয়ে ৫০ জন নারী নেত্রী ও ৭৫ জন নারী কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৫০ জন নারী উন্নত চুলা, ৩০ জন ভার্মিকম্পোস্ট ও ২০ জন সোলার প্যানেল ব্যবহার করছেন। বিভিন্ন গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালগাছসহ মোট ৫৫০টি গাছ রোপণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT