বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ সময় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার প্রভাব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পড়েছে। ফলে বিদ্যমান অনিয়ম ও অসঙ্গতি একদিনে দূর করা সম্ভব নয়। রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
কুড়িগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার কুড়িগ্রামকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ জেলা থেকে সরকার কোনো আসন না পেলেও উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে অবহেলা করা হবে না।
তিনি বলেন, কুড়িগ্রাম দেশের একটি পশ্চাৎপদ জেলা। এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে।
নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে আধুনিক অবকাঠামো প্রয়োজন। নতুন ভবনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি জনগণও সহজে সরকারি সেবা পাবেন।
উদ্বোধন শেষে মন্ত্রী ভবন ও হলরুমের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।