বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে ফুটবলের জোয়ার: রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে সদরের জয়, খেলাকে পেশা করার বার্তা ত্রাণমন্ত্রীর রাজারহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   সুশীলদের বিবৃতি ঘিরে জনমনে নতুন প্রশ্ন ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছিল : ত্রাণমন্ত্রী   ফুটপাত দখলমুক্তে ‘জিরো টলারেন্স’ বার্তা ডিএনসিসির জামায়াতের এমপি নির্বাচিত এলাকায় সারের কৃত্রিম সংকট: প্রতিমন্ত্রী মীর শা‌হে আলম কুড়িগ্রামে ৮ বোতল ইস্কাফসহ যুবক গ্রেপ্তার কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রৌমারীতে ৩২০ পিস ইয়াবাসহ আটক ২ নাগরিকের ডিজিটাল নিরাপত্তায় তারেক রহমান সরকারের সাহসী উদ্যোগ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রাজারহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু  

রাজারহাট প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন




কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব মিয়া (৩৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়ন পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব মিয়া রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ব‌লেন, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য পরিষদের সামনে থাকা কয়েকটি গাছ অপসারণের উদ্যোগ নেওয়া হয়। গাছগুলো নিলামে বিক্রি করা হয়েছিল। বৃহস্পতিবার গাছ কাটার সময় শ্রমিকরা বৈদ্যুতিক করাত ব্যবহার করছিলেন।

তিনি বলেন, গাছ কাটার একপর্যায়ে বিপ্লব মিয়ার পা পিছলে যায়। এ সময় করাতের তার ছিঁড়ে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT