বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক দখল, পথচারীদের দুর্ভোগ চরমে কু‌ড়িগ্রা‌মে মাদকাসক্ত ছে‌লের হা‌তে মা‌য়ের মৃত‌্যু, আহত বাবা উলিপু‌রে সরকারি জায়গায় জেনারেটর বসিয়ে কক্ষ নির্মাণ, বন্ধ করল প্রশাসন ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার উলিপুরে দুর্যোগ মোকাবিলায় মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস   নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে ৬ জুয়া‌রি গ্রেপ্তার উলিপুরে বি‌রো‌ধের জে‌রে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অ‌ভি‌যোগ ৭ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে না উলিপুর নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে ফুটবলের জোয়ার: রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে সদরের জয়, খেলাকে পেশা করার বার্তা ত্রাণমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন




কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

বৃহস্পতিবার (০১ অ‌ক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থাকে ট্রাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে শুভসূচনা করেছে কুড়িগ্রাম সদর উপজেলা।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াজগৎ এখন বিশ্বজুড়ে অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত।

​বিশ্ব ফুটবলের উদাহরণ টেনে ত্রাণমন্ত্রী বলেন, পৃথিবীর বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি ৮৬০ কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করেছেন। খেলাধুলা যে কত বড় অর্থনৈতিক ও পেশাগত সুযোগ তৈরি করতে পারে, এটি তারই প্রমাণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলাকেই তাদের ভবিষ্যৎ হিসেবে বেছে নিতে পারে।

​কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

​উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ৮-৭ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে কুড়িগ্রাম সদর উপজেলা।

​আয়োজকরা জানিয়েছেন, তরুণদের ক্রীড়ামুখী করতে ও স্থানীয় ফুটবলকে পুনরুজ্জীবিত করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে জেলার ৯টি উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভা ক্রীড়া সংস্থাসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT