শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, ৫ জনকে জরিমানা ৩০ বছরের শিক্ষকতা শেষে বিদায়, অশ্রুসিক্ত বালারহাটের ২ শিক্ষক কুড়িগ্রামে ফুটবলের জোয়ার: রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে সদরের জয়, খেলাকে পেশা করার বার্তা ত্রাণমন্ত্রীর রাজারহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু   সুশীলদের বিবৃতি ঘিরে জনমনে নতুন প্রশ্ন ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছিল : ত্রাণমন্ত্রী   ফুটপাত দখলমুক্তে ‘জিরো টলারেন্স’ বার্তা ডিএনসিসির জামায়াতের এমপি নির্বাচিত এলাকায় সারের কৃত্রিম সংকট: প্রতিমন্ত্রী মীর শা‌হে আলম কুড়িগ্রামে ৮ বোতল ইস্কাফসহ যুবক গ্রেপ্তার কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, ৫ জনকে জরিমানা

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে পাঁচজনকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুড়িগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫৪ ধারায় পাঁচজনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানাপ্রাপ্তরা হলেন-ধামশ্রেণির হাবিবুর রহমান, থেতরাইয়ের সন্তোষ কুমার রায়, গোবার মোড়ের আব্দুস সাত্তার, কৃষ্ণমঙ্গলের আব্দুল খালেক ও উলিপুরের শাওন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT