মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগের অভিযোগ,  অ‌র্থের বি‌নিময় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা বাংলাদেশি ভেবে ২ ভারতীয় নাগরিককে গুলি, কুড়িগ্রাম সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে সাশ্রয়ী আবাসনের নতুন পথ দেখাবে সবুজ ভবন উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তি ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃ‌দ্ধের মৃত্যু রাজারহা‌টে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ফুলবাড়ীতে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মাসসেরা সাংবাদিক সম্মাননা চালু করল বসুন্ধরা গ্রুপ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে আসাদুজ্জামান (৫৪) নামে এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অডিটরিয়াম হলরুমের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উলিপুর থানায় অভিযোগ করেছেন। উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্থান থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উলিপুর শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান চলছিল। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও অবসরপ্রাপ্ত প্রায় এক হাজার শিক্ষক অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।

অনুষ্ঠানে যোগ দিতে হযরত ফাতিমা (রা.) পৌর স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক আসাদুজ্জামান তাঁর ব্যবহৃত হিরো গ্ল্যামার ১২৫ সিসির মোটরসাইকেলটি (কুড়িগ্রাম-হ-১২-৮৮১৮) অডিটরিয়াম হলরুমের সামনে রেখে ভেতরে প্রবেশ করেন। প্রায় পাঁচ মিনিট পর বাইরে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে পাননি।

শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘সিসি ক্যামেরার সামনে মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করেছিলাম। পাঁচ মিনিট পর ফিরে এসে দেখি মোটরসাইকেলটি নেই। পরে ইউএনওকে বিষয়টি জানালে তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখতে বলেন। কিন্তু ঘটনাস্থলের ক্যামেরাটি নষ্ট ছিল। দূরের একটি ক্যামেরার ফুটেজে এক যুবককে আমার মোটরসাইকেল থেকে হেলমেট নিয়ে পরে সেটি চালিয়ে চলে যেতে দেখা গেছে।’

তিনি আরও বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ করেছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘শিক্ষকের অভিযোগের ভিত্তিতে উপজেলা চত্বর ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। আশা করছি, দ্রুত চোরকে শনাক্ত করা সম্ভব হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ বলেন, ‘শিক্ষকের মোটরসাইকেল হারানোর বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। চত্বরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ তাঁকে সরবরাহ করা হয়েছে।’


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT