রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চাকরি না দল, ফুলবাড়ী বিএনপির কমিটি নিয়ে বিতর্ক

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন



কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আহ্বায়ক ও সদস্যসচিবসহ ছয়জন সরকারি চাকরিজীবীকে কমিটিতে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, সরকারি চাকরিবিধি ও দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত দলীয় প্যাডে ২০ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

ফুলবাড়ী সীমান্তে পিস্তল-গুলিসহ মাদক উদ্ধার  

কমিটির আহ্বায়ক করা হয়েছে রোশন শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসুকে। সদস্যসচিব হয়েছেন পূর্ব কুরুষা ফিরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুকুল। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন পশ্চিম কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, যতীন্দ্র নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, সরকারি সাইফুর রহমান কলেজের শরীরচর্চা শিক্ষক শাহিনুর রহমান এবং অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা তহিদুল হক।

ফুলবাড়ীতে আ’ লীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেফতার

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়া এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বা সহায়তা করার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান বলেন, ‘দুই বছর পর কমিটি ঘোষণা করা হলেও গুরুত্বপূর্ণ পদগুলোতে ছয়জন সরকারি কর্মচারীকে রাখা হয়েছে, যা দলীয় গঠনতন্ত্র ও সরকারি চাকরিবিধির স্পষ্ট লঙ্ঘন। আন্দোলন-সংগ্রামে মাঠপর্যায়ে যাঁদের ভূমিকা ছিল না, তাঁদের দিয়ে গঠিত এই কমিটি সাধারণ নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছেন। আমরা কেন্দ্রীয় হাইকমান্ডে লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।’

ফু‌লবাড়ী‌তে বোরকার আড়ালে গাঁজা বহন, নারী আটক

সরকারি চাকরিতে থাকা অবস্থায় কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আহ্বায়ক শামসুজ্জামান হাসু বলেন, ‘আমি ও আমার সদস্যসচিব খুব দ্রুতই চাকরি থেকে পদত্যাগ করব। ইস্তফাপত্র জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।’ তবে সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল চাকরি ছাড়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো বক্তব্য দেননি।

ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক দলের পদে থাকার আইনি সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, অগ্রণী ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলের প্রধান আহসান হাবিব সরকার বলেন, ব্যাংকের প্রবিধানমালা অনুযায়ী কোনো কর্মকর্তা রাজনৈতিক দলের পদে থাকতে পারেন না। অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT