বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের ১০ দিনের কারাদণ্ড রাজনীতি ও ব্যবসার যোগসূত্র নিয়ে প্রশ্ন, তদন্তের মুখে দিলীপ আগরওয়ালা উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, অ‌ভিযুক্ত নাতি গ্রেফতার বসুন্ধরা পূজামণ্ডপে ডিএনসিসি প্রশাসকের সংহতি ও সহযোগিতা উলিপু‌রে ভাতিজার বাড়ি থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার নিজ দল থেকেই শুদ্ধি অভিযান, নতুন রাজনীতির পথে তারেক রহমান বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা শ্রেণিকক্ষের চক-ডাস্টার নাকি ইউনিয়ন পরিষদ: কোথায় যাবেন এমপিও শিক্ষক? তাসভীর উৎসবে সেরা অভিনেতা ‘দেলুপি’র চিরনজিৎ রৌমারী‌তে ব্রহ্মপু‌ত্রের তীব্র ভাঙন, গি‌লে খা‌চ্ছে ফসলি জ‌মি
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের ১০ দিনের কারাদণ্ড

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ১০ দিন করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আপুয়ার খাতা হিন্দুপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মুরাদ হোসেন (৩০) এবং আপুয়ার খাতা নয়াবন্দর এলাকার একরামুল হকের ছেলে ফিরোজ আলম (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT