বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন



টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটির উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস। মির্জাপুর স্টেশন পার হওয়ার প্রায় পাঁচ কিলোমিটার পর মহেড়া স্টেশনের আনুমানিক দুই কিলোমিটার আগে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চালককে বিষয়টি জানানো হলে ট্রেনটি মহেড়া স্টেশনের কাছে থামানো হয়।

দুর্ঘটনায় লাইনচ্যুত বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT