শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নারীর অগ্রগতিতে শুধু শীর্ষ পদ নয়, সুযোগ তৈরিই বড় বিষয়: জুবাইদা জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা পরীমনির উলিপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ জাসাস নেতা লুৎফর গ্রেপ্তার ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, দুর্যোগ মোকাবিলায় গুরুত্ব পাবে নারী নেতৃত্ব   কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান পোশাক খাতের অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, নজরদারিতে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান হামের টিকা ব্যবস্থাপনায় ইউনূস সরকারের সিদ্ধান্তের তদন্ত
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ জাসাস নেতা লুৎফর গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ন



কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লুৎফর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার খড়িবাড়ি বাজারের মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, খড়িবাড়ি বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে অবস্থিত লুৎফর রহমানের একটি কনফেকশনারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক পরিচয়ে লুৎফর রহমান ফুলবাড়ী জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন। মাদকবিরোধী অভিযানে তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. আনোয়ার আলী ওরফে ইমান আলীর ছেলে। অভিযান শেষে তাঁকে ফুলবাড়ী থানায় নেওয়া হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, মাদকসহ একজনকে আটকের বিষয়টি আমি শুনেছি। আমি এই মুহূর্তে স্টেশনে নাই।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT