শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নারীর অগ্রগতিতে শুধু শীর্ষ পদ নয়, সুযোগ তৈরিই বড় বিষয়: জুবাইদা জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা পরীমনির উলিপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ জাসাস নেতা লুৎফর গ্রেপ্তার ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা, দুর্যোগ মোকাবিলায় গুরুত্ব পাবে নারী নেতৃত্ব   কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা, পদ হারালেন মসিউর রহমান পোশাক খাতের অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, নজরদারিতে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান হামের টিকা ব্যবস্থাপনায় ইউনূস সরকারের সিদ্ধান্তের তদন্ত
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা পরীমনির

বি‌নোদন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ন




ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। গাড়িতে ওঠার সময় এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে তাঁর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান এই অভিনেত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত থেকে বের হয়ে নিরাপত্তাকর্মী ও সহকারীদের নিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন পরীমনি। এ সময় তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। কেউ কেউ দূর থেকে জামিনের পর তাঁর প্রতিক্রিয়া জানতে চান। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নিজের সাদা গাড়ির দিকে এগিয়ে যান তিনি।

গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে হঠাৎ এক ব্যক্তির দিকে তেড়ে যান পরীমনি। তাঁকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ জবাবে মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ এ সময় পরীমনির সহকারীদেরও ওই ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলতে শোনা যায়।

ভিডিওতে দেখা যায়, প্রায় ৩০ সেকেন্ড ধরে এ নিয়ে উত্তেজিত অবস্থায় কথা বলেন পরীমনি। তাঁকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ একপর্যায়ে উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। পরে ক্ষোভ প্রকাশ করতে করতেই গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ছাড়েন পরীমনি। অন্যদিকে ওই ব্যক্তি দাবি করেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তোলার কারণও জানতে চান তিনি।

এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গত বুধবার (৪ নভেম্বর) পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন মামলার সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে এ পরোয়ানা জারি করা হয়।

এর এক দিন পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমনি। বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন তিনি। ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT