বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ উলিপুরে বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে ইয়াবাসহ ১ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মশালা কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল চিলমারীতে মাদক মামলায় গ্রেপ্তার ১ উলিপু‌রে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী ফুলবাড়ীর প্রত্যন্ত জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলমারীতে মাদক মামলায় গ্রেপ্তার ১

‌চিলমারী প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:০৮ অপরাহ্ন




কুড়িগ্রামের চিলমারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জাফর মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে চিলমারী মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাফর মিয়া উপজেলার খরখরিয়া পাঁচগ্রাম এলাকার আজিজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাফর মিয়ার বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT