বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ উলিপুরে বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে ইয়াবাসহ ১ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার কুড়িগ্রামে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মশালা কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল চিলমারীতে মাদক মামলায় গ্রেপ্তার ১ উলিপু‌রে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী ফুলবাড়ীর প্রত্যন্ত জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে ইয়াবাসহ ১ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আব্দুস সালাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে ফুলসাগর থেকে ব্র্যাক মোড়গামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এনছার আলী বিএসসির পাশের বাঁশঝাড়ের সামনে থেকে তাকে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তার আব্দুস সালাম উপজেলার উত্তর বিদ্যাবাগিশ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT