কুড়িগ্রামের উলিপুরে মহাপবিত্র বিশ্ব ওরশ শরিফ-২০২৭ উপলক্ষে দাওয়াতি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ইন্দারপাড় এলাকায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি ইন্দারপাড় জামে মসজিদ থেকে বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ইন্দারপাড় বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি তৈয়ব আলী।
উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা জাকের পার্টির সভাপতি সাহেব আলী, সিনিয়র সহসভাপতি এ টি এম জহিরুল ইসলাম তারা মাস্টার, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আতাউর রহমান আতা, উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি ইউসুফ মাহমুদ, জেলা জাকের পার্টি সড়ক ও পরিবহন ফ্রন্টের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং উপজেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি ২০২৭ তারিখে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিতব্য মহাপবিত্র বিশ্ব ওরশ শরিফে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, বিশ্বওলী হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) সাহেবের ওফাত স্মরণে জাকের পার্টির উদ্যোগে চার দিনব্যাপী এ বিশ্ব ওরশ শরিফ অনুষ্ঠিত হবে।