মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

দুধ দিয়ে গোসল করে জীবনে আর বিয়ে না করার ঘোষণা মামুনের

স্টাফ রি‌পোর্টার
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ন




চার বছরের দাম্পত্য জীবনের অবসানের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মামুন নামের এক যুবক। রোববার (২২ন‌ভেম্বর) তার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মামুন দুধ দিয়ে গোসল করছেন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন তিনি।

জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। একপর্যায়ে কিছুদিন আগে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় বাসিন্দা কাজল রানা বলেন, প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি চলছিল। একপর্যায়ে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়।

এ বিষ‌য়ে মামুনের বক্তব‌্য পাওয়া যায়‌নি, ত‌বে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, তার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করেছেন বলে তিনি শু‌নে‌ছেন। এ ধরনের একটি ভিডিও তিনি দেখেছেন।##


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT