মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান

বি‌নোদন ডেস্ক
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন




নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ার মমইনে অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহেল খানের অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যুর আগের ঘটনার বিবরণ তুলে ধরেছেন।

সোহেল খানের মৃত্যুতে অভিনয়শিল্পী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT