বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত উলিপু‌রে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ৩ উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় জ্বালানি সংকটে বাড়ছে ব্যয়, কমছে উৎপাদন ও বিনিয়োগ উলিপুরে আগুনে পুড়ল ৭ ঘর, নিঃস্ব তিন পরিবার কুড়িগ্রামে শীতার্তদের জন্য আশার ৪০০ কম্বল হস্তান্তর ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে তিন পদে নিয়োগ, ৬০ লাখ টাকা লেনদেনের অভিযোগ সেন্ট মার্টিনে পর্যটক কমছে, জাহাজ মালিকদেরও বাড়ছে লোকসান শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান সিঙ্গাপুরে জ্বালানি আমদানির বৈঠক, আলোচনায় এজেন্ট-টেন্ডার-কমিশন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উলিপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগের (জোনাল অফিস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উলিপুর উপকেন্দ্র-১-এর ৪ নম্বর ফিডারের আওতায় পাতিলাপুর, টাপুরকুটি, মিয়াপাড়া, পশ্চিম নাওডাঙ্গা ও কানিপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া উলিপুর উপকেন্দ্র-২-এর ৫ নম্বর ফিডারের আওতায় মমিন গ্রাম ও পাটোয়ারীপাড়াসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগেও কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT