বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত উলিপু‌রে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ৩ উলিপুরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় জ্বালানি সংকটে বাড়ছে ব্যয়, কমছে উৎপাদন ও বিনিয়োগ উলিপুরে আগুনে পুড়ল ৭ ঘর, নিঃস্ব তিন পরিবার কুড়িগ্রামে শীতার্তদের জন্য আশার ৪০০ কম্বল হস্তান্তর ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে তিন পদে নিয়োগ, ৬০ লাখ টাকা লেনদেনের অভিযোগ সেন্ট মার্টিনে পর্যটক কমছে, জাহাজ মালিকদেরও বাড়ছে লোকসান শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান সিঙ্গাপুরে জ্বালানি আমদানির বৈঠক, আলোচনায় এজেন্ট-টেন্ডার-কমিশন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রি‌পোর্টার
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;




কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বেসরকারি সংগঠনগুলোর উদ্যোগ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে কু‌ড়িগ্রাম প্রেস ক্লাব সভাকক্ষে কুড়িগ্রাম জেলায় সংগঠিত নারী নির্যাতনের তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ কু‌ড়িগ্রাম জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট এর সমন্বয়কারী রেশমা চৌধুরী, স্বচ্ছার প্রকল্পের কার্তিক চন্দ্র সেন, সলিডারিটির প্রতিনিধি বদরুন্নেছা বীথি, নারী’র নির্বাহী প্রধান ফরিদা ইয়াসমিন প্রমূখ।
পরে প্রেস ক্লাব সভাকক্ষে মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ বিভিন্ন পত্রিকার উদ্ধৃতি দিয়ে জানান, চলতি জানুয়ারি থেকে অক্টোবর মাসে দেশে ৩৯ ধরণের সহিংসতার শিকার নারীদের সংখ্যা ৩ হাজার ৬৭জন।
এছাড়াও একই সময়ে কু‌ড়িগ্রাম জেলায় হাসপাতালে নারী ও শিশু নির্যাতনের সংখ্যা ৯৪জন এবং নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী বিচারাধীন মামলার সংখ্যা ২হাজার ৪০টি।
সংবাদ সম্মেলনে কু‌ড়িগ্রাম প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT