শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কৃষি ও প্রাণিসম্পদে তরুণদের আগ্রহী করার আহ্বান ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার শনিবার কুড়িগ্রামের দুই উপজেলায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায় ​“মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে”: মাদকবিরোধী সমাবেশে ক্ষোভ কর কাঠামোর বাইরে ২৭ হাজার অনলাইন ব্যবসা পবিত্র কোরআনে মানুষের প্রতি আল্লাহর ১০ অনন্য উপহার শিশুদের মুখের হাসিতে সার্থক বসুন্ধরা স্কুলের উদ্যোগ উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির অনু‌মোদন উলিপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কৃষি ও প্রাণিসম্পদে তরুণদের আগ্রহী করার আহ্বান

নিউজ ডেস্ক
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ন




কৃষি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলা মাঠে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর দ্বিতীয় দিনে শুক্রবার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় খাবারকে বিশ্বপরিসরে তুলে ধরতে রন্ধনশিল্পীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কৃষির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উদ্যোগ জোরদার করা জরুরি।

তিনি জানান, দেশের শতাধিক উপজেলায় বর্তমানে ৩১ লাখ শিশুকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলায় মোট ১ কোটি ১০ লাখ শিশুকে মিড-ডে মিলের আওতায় আনার লক্ষ্য রয়েছে বর্তমান সরকারের।

ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। তিনি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজন রন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আয়োজকেরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT