শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

মন্ত্রীর সঙ্গে দীঘির ছবি তোলার দৃশ্য নিয়ে জয়ের বার্তা

বি‌নোদন ডেস্ক
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন




বিএফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ছবি তোলার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
গত বুধবার চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শেষ দিকে ফ্যাশন ডিজাইনার গৌতমের সহায়তায় মন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান দীঘি। এ সময় মন্ত্রী হাসিমুখে অন্য একটি কাজ থাকার কথা জানিয়ে কুশল বিনিময় শেষে দ্রুত স্থান ত্যাগ করেন। ভিডিওতে দীঘিকেও কিছুটা বিব্রত দেখা যায়।

ঘটনাটির ভিডিও শেয়ার করে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতা থেকে শিল্পীদের সরে আসা উচিত।

এক স্ট্যাটাসে জয় লেখেন, অনেক মানুষ দীঘির সঙ্গে ছবি তুলতে আগ্রহী হলেও ভিডিওতে মন্ত্রীর মধ্যে তার সঙ্গে ছবি তোলার বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখা যায়নি।

জয় আরও বলেন, চলচ্চিত্র অঙ্গনের অনুষ্ঠানে মন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিতি ইতিবাচক বার্তা দিচ্ছে। একই সঙ্গে কাজের বাইরে মন্ত্রীদের সঙ্গে ছবি তোলার প্রবণতা নিয়ে শিল্পীদের সচেতন হওয়া উচিত।

আয়োজনের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতিকে অভিনন্দন জানিয়ে ফরিদুর রেজা সাগরের অবদানেরও প্রশংসা করেন তিনি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT