বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রৌমারীতে ৩২০ পিস ইয়াবাসহ আটক ২

‌রৌমারী প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন



কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলার চুলিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুলিয়ার চর এলাকার লেবু মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫) ও মজিবর রহমানের ছেলে মতলেব (৪০)।

পুলিশ জানায়, রৌমারী থানার ওসি কাওসার আলীর নির্দেশে এসআই পরিতোষ চন্দ্র সরকার, পিএসআই সাঈদ মো. আদনান নুর, এএসআই প্রদীপ চন্দ্র রায়, এএসআই সোহেল রানাসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাঁদের দেহ তল্লাশি করে ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি কাওসার আলী বলেন, ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানে রৌমারী থানা পুলিশ মোট ২ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে। একই সময়ে জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT