মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবা রাত ১২টা ২৫ মিনিটে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেলাকোপা হানাগরের মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুড়িগ্রাম থানার একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে মনসুর আলীকে ৮ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তিনি সদর উপজেলার টাপু ভেলাকোপা এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।