কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ১০ দিন করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন আপুয়ার খাতা হিন্দুপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মুরাদ হোসেন (৩০) এবং আপুয়ার খাতা নয়াবন্দর এলাকার একরামুল হকের ছেলে ফিরোজ আলম (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।