কুড়িগ্রামের রাজারহাটে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ জেলহক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের কিসামত ছিনাই এলাকায় ধরলা নদীর পাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জেলহক ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জাইমুদ্দী।
কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজারহাটে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবির একটি দল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।